জীবন ও জীবিকা
কতোবার তুমি গভির অন্ধকারে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিলে। আমি তোমায় হাতে ধরে জোড় করে টেনে উঠিয়েছি। শয়তানের ধোকায় পড়ে নফেসর তাড়নায় তুমি অন্ধকারকে আলো মনে করেছ। জানিনা আমার কতো শক্তি আছে যে প্রতিবার তোমায় ডুবে যাওয়া থেকে হেফাজত করতে পারবো? শয়তান তো মানুষকে অবৈধ পথে জীবন উপভোগ করতে প্ররোচণা দেয়। বড় বড় মোহ আর স্বপ্নে বিভোর করে দেয়। এবং যখন মানুষ তার নিজের সত্তাকে ভুলে শয়তানের পথে একবার পা বাড়ায় শয়তার আর তাকে নিশ্বেষ করা পর্যন্ত ফিরতে দেয় না। একসময় আর তার নিজের কোন স্বত্তা থাকে না। সে একজন হীন মানুষে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহর নিয়ামত থেকে অনেক দুরে সরে যায়। যাদের পাল্লায় পরে সে ধড়া কে সড়া জ্ঞান করতো না, তারাই তার সব কিছু নিশ:ষেশ করে দেয়। এবং তার পর তাকে ছিটকে নর্দমায় ফেলে দেয়। তাই জীবনের পদক্ষেপ গুলি, সমস্যা গুলো কুরআন এবং হাদিস দিয়ে সমাধান না করা হলে, এ সময় শয়তান তার মধ্যে অনুপ্রবেশ করার সুযোগ পায়। সুতরাং নিজে কোরআন হাদিস ঠিকমত না বুঝলে বিজ্ঞ কোন আলেমের পরামর্শ নেয়া উচিত। একমাত্র কোরআন, হাদিস এবং বিজ্ঞ আলেম ছাড়া অন্য কারো পরার্শ নেয়ার মানে হচ্চে নিজের পায়ে স্বয়ং নিজেই কুড়াল ...